Primeedition
মোঃ আঃ রশিদ গাজী
বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৫:১৯ বিকাল
অনলাইন সংস্করণ |213 ভিউ

শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন লক্ষ্যমাত্রা ১৮০০ কুইন্টাল

শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন লক্ষ্যমাত্রা ১৮০০ কুইন্টাল
শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন লক্ষ্যমাত্রা ১৮০০ কুইন্টাল


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সুন্দরবনের মধু আহরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা প্রশাসক  মিজ আফরোজা আক্তার পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল বিপিএম জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ এবং যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান। সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।
এছাড়া বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিক ও স্থানীয় মৌয়ালরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন সুন্দরবন দেশের অর্থনীতি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বন থেকে সংগৃহীত মধু দেশের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক বাজারেও সম্ভাবনা তৈরি করছে। তিনি মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করা টেকসই পদ্ধতিতে বনজ সম্পদ আহরণ এবং বন সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বন বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে প্রায় ১৮০০ কুইন্টাল মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধিত মৌয়ালদের মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মধু সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। সরকার নির্ধারিত রাজস্ব প্রদান করে মৌয়ালরা বৈধভাবে মধু সংগ্রহের সুযোগ পাচ্ছেন।

বক্তারা জানান সুন্দরবনের মধু দেশের অন্যতম বিশুদ্ধ প্রাকৃতিক সম্পদ যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্বোধনের মধ্য দিয়ে চলতি বছরের মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো
প্রতিবেদকের তথ্য

মোঃ আঃ রশিদ গাজী

স্টাফ রিপোর্টার (শ্যামনগর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20