Primeedition
মোঃ মাসুদুর রহমান
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ দুপুর
অনলাইন সংস্করণ |128 ভিউ

মতিয়ার ফারাজীকে নিয়ে ধানের শীষে ভোট চাইলেন টিএস আইয়ূব

মতিয়ার ফারাজীকে নিয়ে ধানের শীষে ভোট চাইলেন টিএস আইয়ূব
মতিয়ার ফারাজীকে নিয়ে ধানের শীষে ভোট চাইলেন টিএস আইয়ূব
মতিয়ার ফারাজীকে নিয়ে ধানের শীষে ভোট চাইলেন টিএস আইয়ূব

শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। 

তিনি বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে।

শুক্রবার যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় টিএস আইয়ূব এসব কথা বলেন।

এদিন বিকেলে খালিয়া বটতলা হাফেজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন, যশোর-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফারাজী। বিশেষ অতিথি ছিলেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান। জহুরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, একই দলের সাধারণ সম্পাদক আবু তালেব। 

জনসভা শেষে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20