Primeedition
এডিশন ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ৩:২৭ দুপুর
অনলাইন সংস্করণ |261 ভিউ

হাইকোর্টের সামনে থেকে উদ্ধার খণ্ডিত মরদেহের পরিচয় সনাক্ত

ছবি: ইনসেটে নিহত আশরাফুল ইসলাম
ছবি: ইনসেটে নিহত আশরাফুল ইসলাম
প্রাইম এডিশন::

ঢাকা হাইকোর্টের পাশে জাতীয় ঈদগাহের সামনে পাওয়া ড্রামভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. আশরাফুল হক (৪৩)। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার আব্দুর রশিদের ছেলে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত করে


তবে কারা, কীভাবে আশরাফুলকে হত্যা করে ড্রামে ভরে জাতীয় ঈদগাহের সামনে ফেলে গেছে, তা এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, “বৃহস্পতিবার দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে দুজন ব্যক্তি একটি ভ্যানে করে ড্রাম দুটি রাস্তায় নামিয়ে রেখে যায়। স্থানীয়রা শুধু এটুকুই জানাতে পেরেছেন। সন্ধ্যায় দুর্গন্ধ ছড়ালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রাম খুলে ভেতরে চালের নিচে কালো পলিথিনে মোড়ানো মরদেহ উদ্ধার করে।”

তিনি আরও বলেন, “আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

এর আগে সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ থানা পুলিশ দুটি নীল ড্রাম খুলে একজন অজ্ঞাতপরিচয় পুরুষের খণ্ডিত লাশ উদ্ধার করে।

ঘটনাস্থলে উপস্থিত শাহাদাত হোসেন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, “পুলিশ ড্রাম খুলতে বললে আমি খুলে দেখি, ভেতরে কালো পলিথিনে মোড়ানো লাশের খণ্ডিত অংশ রয়েছে।”

পুলিশের প্রাথমিক ধারণা, দু-একদিন আগে হত্যার পর অপরাধীরা মরদেহটি ড্রামে ভরে সেখানে ফেলে যায়।
👤
নাইম ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20