Primeedition
মেহেদী হাসান আনাস
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:২৫ দুপুর
অনলাইন সংস্করণ |200 ভিউ

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২১

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২১
স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ যাত্রী। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্কতা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার (১৯ জানুয়ারি) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে দেশটির রাজধানী মাদ্রিদের দিকে যাচ্ছিল একটি ট্রেন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে যাত্রা শুরুর ১০ মিনিটের মাথায় দক্ষিণাঞ্চলীয় শহর আদামুজের কাছাকাছি লাইনচ্যুত হয় ট্রেনটি। পাশের একটি ট্র্যাকে গিয়ে পড়ে কয়েকটি বগি।

এসময় সেই বিচ্যুত বগিগুলোকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রেন। লাইনচ্যুত হয় দ্বিতীয় ট্রেনটিও। দুমড়ে মুচড়ে যায় সেটিরও অনেক বগি। উল্টেও যায় কয়েকটি। হতাহতদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানতেজ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, 'দেশ এক গভীর বেদনার রাত অতিক্রম করবে।'
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান আনাস

সিনিয়র স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20