ভবদহের থাবা যশোরের মনিরামপুর উপজেলার সুজতপুর গ্রামের প্রায় ১৪ বিঘা জমি পানির নিচে। হবে না ইরি চাষ। সান্তনা দিতে যাচ্ছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা।
জানাগেছে সুজতপুর মুলত মৎস্য ঘের অধ্যুষিত গ্রাম। এরা বছরে ১ বার ধান চাষ করে। ইরি মৌসুমে শুরু হওয়ায় ঘের মালিকরা সেচ পাম্প দিয়ে পানি সেচের মাধ্যমে জমি ধান চাষের উপযোগী করার জন্য চেষ্টা করছিল। হটাৎ বাঁধ সাধলো ভবদহের কারণে জমে থাকা পানি। বেড়িবাঁধ ভেঙে এলাকায় ঢোকে পানি। সৃষ্টি হয় জলাবদ্ধতা। তলিয়ে যায় ইরি চাষের জন্য ফেলানো ধানের বীজতলা। চাষের জন্য তৈরি করা প্রায় ১৪ শত একর জমি। চলতি বছরে ঐ জমিতে আর উৎপাদন হবে না ধান।
সংবাদ শুনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা যাচ্ছেন সুজতপুর। দিচ্ছেন সান্তনা। ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী এনামুল হক, সতন্ত্র প্রার্থী এম ইকবাল হোসেন, ধানের শীষের প্রার্থী রশিদ আহমদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। সকলে ভাষায় তাঁরা নির্বাচিত হলে ভবদহের সমস্যা সমাধান করা হবে। নেতাদের আশ্বাস নিয়ে আগামী দিনের অপেক্ষায় সুজতপুরের মানুষ।