Primeedition
মোঃ মাসুদুর রহমান
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫২ সকাল
অনলাইন সংস্করণ |144 ভিউ

যশোরে বাঘারপাড়ায় জমজমাট নির্বাচনী মাঠ

বাঘারপাড়ায় জমজমাট নির্বাচনী মাঠ: জামায়াত ও ইসলামী আন্দোলনের পৃথক প্রচার মিছিল
বাঘারপাড়ায় জমজমাট নির্বাচনী মাঠ: জামায়াত ও ইসলামী আন্দোলনের পৃথক প্রচার মিছিল
বাঘারপাড়ায় জমজমাট নির্বাচনী মাঠ: জামায়াত ও ইসলামী আন্দোলনের পৃথক প্রচার মিছিল

যশোরের বাঘারপাড়ায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পৃথক পৃথক নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার প্রধান সড়কগুলোতে এসব মিছিল ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিকাল সময়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে একটি নির্বাচনী মিছিল বাঘারপাড়া মহিলা কলেজ গেট থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এসময় বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচার মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিকে একই দিন বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে হাতপাখা প্রতীকের পক্ষে পৃথক একটি নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি বেলাল হোসাইনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম, সাবেক সভাপতি মাওলানা আবু তাহের প্রমুখ।
বক্তারা হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
প্রচার মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাঘারপাড়া মহিলা কলেজ গেটে গিয়ে শেষ হয়।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20