যশোর ৫ মনিরামপুর আসনের নবনির্বাচিত সাংসদ গাজী এনামুল হক চাঁদাবাজীর বিষয়ে জিরো টলারেন্স। নির্বাচন পরবর্তী ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাতে প্রতিটি সমাবেশে এই বক্তব্য রাখছেন।
সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে ১৫ ফেব্রুয়ারি মনিরামপুরে এক পথসভায় গাজী এনামুল হক বলেন মনিরামপুরে কোন চাঁদাবাজদের ঠাই নেই। বিগত দিনে যারা চাঁদাবাজি করেছে হিসাব করে চাঁদার টাকা ফেরৎ দিতে হবে। স্বেচ্ছায় ফেরৎ না দিলে চাঁদাবাজদের কাছ থেকে চাঁদার টাকা আদায় করে সকলকে ফেরৎ দেওয়া হবে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, জামায়াত নেতা মহিউল ইসলাম প্রমুখ।
গাজী এনামুল হকের এই ঘোষণায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।