আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সামরিক বাহিনীর রাতভর বিমান হামলায় ৮০ জনের বেশি জঙ্গি নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ।রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।
নিরাপত্তা সূত্রের ভাষ্য,হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় সংঘটিত আত্মঘাতী হামলার জবাবে আফগানিস্তানভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।তবে আফগানিস্তানে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।
পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে,রোববার ভোরে আফগানিস্তানের নানগরহার,পাকতিকা ও খোস্ত প্রদেশে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের দাবি,অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন।পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান এর সঙ্গে সংশ্লিষ্ট সাতটি আস্তানা ধ্বংস করা হয়েছে