Primeedition
মোঃ মাসুদুর রহমান
রবিবার, ১ মার্চ ২০২৬, ৯:২১ সকাল
অনলাইন সংস্করণ |232 ভিউ

যশোরে ব্যাবসায়ী আটকে রেখে চাঁদা দাবি

যশোরে ব্যাবসায়ী আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে বৃষ্টি নামে এক নারীকে গ্রেপ্তার
যশোরে ব্যাবসায়ী আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে বৃষ্টি নামে এক নারীকে গ্রেপ্তার
যশোর যশোরে এক ব্যবসায়ীকে কৌশলে ডেকে এনে আটকে রেখে মারধর ও চাঁদাবাজির অভিযোগে বৃষ্টি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চাঁচড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বৃষ্টি ওই এলাকার ফজলুর রহমানের মেয়ে।
এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান বাদী হয়ে বৃষ্টি ও তার সহযোগী স্বাধীনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অপর আসামি স্বাধীন চাঁচড়া বাজার এলাকার ভগো মিস্ত্রির ছেলে।
ঘটনার বিবরণ: মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা দরবাসা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মিজানুর রহমানের সাথে বৃষ্টির পূর্বপরিচয় ছিল। সেই সুবাদে শুক্রবার সকালে বৃষ্টি তাকে মোবাইল ফোনে যশোরে আসার আমন্ত্রণ জানান। মিজানুর যশোর পৌঁছালে তাকে কৌশলে স্বাধীনের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে পৌঁছানো মাত্রই স্বাধীনসহ আরও কয়েকজন তাকে ধারালো চাকুর মুখে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তাকে ব্যাপক মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে অভিযুক্তরা তার কাছে থাকা নগদ ৮ হাজার ৮৮০ টাকা ছিনিয়ে নেয়। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোন ও অ্যাপাচি মোটরসাইকেলটি রেখে দিয়ে তাকে জোরপূর্বক একটি বাসে তুলে দেওয়া হয়। এসময় বিষয়টি কাউকে জানালে তাকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দেয় অভিযুক্তরা।
পুলিশি তৎপরতা: ভুক্তভোগী ব্যবসায়ী ছাড়া পেয়ে দ্রুত বিষয়টি পুলিশকে অবহিত করেন। অভিযোগ পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম রাতেই অভিযান চালিয়ে বৃষ্টিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি স্বাধীনসহ জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

1

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

2

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

3

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

4

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

5

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

6

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

7

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

8

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

9

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

10

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

11

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

12

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

13

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

14

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

15

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

16

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

17

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

18

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

19

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

20