যশোরের মনিরামপুর উপজেলার ১৩ নং খানপুর ইউনিয়নের ভরতপুর নতুন বাজারে বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে।
ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইউসুফ আলী দফাদার মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দায়েরকৃত অভিযোগের আসামিরা সকলে ওয়ার্ল্ড আওয়ামী লীগের নেতা/ কর্মী। অভিযোগে আরো ৬ জনের নাম উল্লেখ না করে আসামি করা হয়েছে।
বর্তমান এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে ঘটনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে বলে অনেকের ধারণা।