জয়পুরহাটের কালাই উপজেলায় পুকুর খনন করে অবৈধভাবে বালু বিক্রির দায়ে এক ঠিকাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার বিয়ালা গ্রামে বাবলু মিঞ্জার ছেলে রাশেদুল ইসলাম,জানাযায় উপজেলার মাত্রাই ইউনিয়নের শিবসমুদ্র এলাকায় স্থানীয়ভাবে তেলি পুকুর থেকে বালু উত্তোলনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
প্রশাসন জানায়, বালি মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। বিকেলে অভিযান শুরু হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ জরিমানা করা হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শামীম আরা। এতে সহযোগিতা করে কালাই থানা পুলিশ অভিযানে নেতৃত্ব দেন এসআই আরিফুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা আরা বলেন অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।