Primeedition
শামছুর রহমান
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯:৪৪ সকাল
অনলাইন সংস্করণ |133 ভিউ

যাত্রী নেমে যাওয়ার পর মাইক্রোবাসে আগুন, মাইক্রোবাস পুড়ে ছাই

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা রাজবাড়ি গ্রামে একটি চলন্ত মাইক্রোবাসে ভয়াবহ অ'গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাত্রী নামিয়ে দেওয়ার পর গাড়িটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।
​২৩ মার্চ বিকেলে ৫ টার দিকে এই দু'র্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে মাইক্রোবাসটি যাত্রী নিয়ে রোহিতা রাজবাড়ি গ্রামের নির্দিষ্ট স্থানে পৌঁছায়। যাত্রীরা গাড়ি থেকে নামার কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া ও আ'গুন দেখা দেয়। চালক ও স্থানীয়রা আ'গুন নেভানোর চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে মাইক্রোবাসটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়। যাত্রীরা আগেই নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট অথবা যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ জানিয়েছেন।
​ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়াত আলম জানান খবর পাওয়ার সাথে সাথেই তারা টিম পাঠিয়েছেন। আ'গুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

1

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

2

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

3

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

4

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

5

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

6

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

7

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

8

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

9

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

10

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

11

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

12

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

13

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

14

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

15

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

16

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

17

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

18

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

19

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

20