Primeedition
শামছুর রহমান
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ৯:৫৫ সকাল
অনলাইন সংস্করণ |125 ভিউ

২৫ মার্চ মনিরামপুর গণহত্যা দিবস পালিত হয়েছে

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরের মণিরামপুরে যথাযোগ্য মর্যাদায ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করে। 

উদযাপন উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয় ২৫ মার্চ। সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেনের সভাপতিত্বে ও গ্রাম আদালতের সমন্বয়কারী অনুপম ঘোষের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ মনিরামপুর আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক।সভাপতির বক্তব্যে মোঃ সম্রাট হোসেন বলেন ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় কালরাত্রি। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার জন্য বাঙালির ত্যাগ, সংগ্রাম ও অদম্য সাহসিকতার কথা। নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে এ ধরনের কর্মসূচির বিকল্প নেই।
প্রধান অতিথি সাংসদ গাজী এনামুল হক তাঁর বক্তব্যে বলেন ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম নৃশংস হত্যাযজ্ঞ। পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে বর্বরতা চালিয়েছিল, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গড়ার কাজে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তাহলেই শহীদদের আত্মদান সার্থক হবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ২৫ মার্চের নির্মমতা এবং স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাইয়াদ আহমেদ ফয়সাল, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন প্রমুখ।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20