Primeedition
শামছুর রহমান
শনিবার, ১৬ মে ২০২৬, ৫:২৬ বিকাল
অনলাইন সংস্করণ |93 ভিউ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মনিরামপুর

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরের মণিরামপুর উপজেলায় নারকেল গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে আলমগীর হোসেন (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। আজ বেলা ১২টার দিকে উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের খোজালীপুর গ্রামে এই দু*র্ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে নি*হত আলমগীর হোসেন উপজেলার খোজালীপুর গ্রামে একটি নারকেল গাছের মাথায় উঠে পাশে থাকা গাছ থেকে আম পাড়ার চেষ্টা করছিলেন। এ সময় আম পাড়ার জন্য তাঁর হাতে থাকা বাঁশের কাঁচা লাঠিটি (আঁকশি) অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের মূল (মেইন) সংযোগ লাইনের তারের ওপর পড়ে। কাঁচা বাঁশটি বিদ্যুতায়িত হওয়ার সাথে সাথে উচ্চমাত্রার বিদ্যুৎস্পর্শে তিনি গাছের মাথায় আটকে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃ*ত্যু হয়।
​পরে খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বিশেষ প্রক্রিয়ায় গাছের ওপর থেকে তাঁর মৃ*তদেহ উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।
​এই মর্মান্তিক ও আকস্মিক মৃ*ত্যুর ঘটনায় পুরো খোজালীপুর গ্রাম জুড়ে নেমে এসেছে চরম শোকের ছায়া। নি*হতের পরিবার ও এলাকাবাসীর মাঝে এখন চলছে মাতম।
​মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা জানান, বিদ্যুৎ লাইনের পাশে যেকোনো গাছে ওঠার সময় বা ফল পাড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। সামান্য অসচেতনতাই এমন বড় দুর্ঘটনা ডেকে আনে। ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20