আসন্ন সংসদ নির্বাচনের প্রচার শুরুর পর থেকে গত তিনদিনে দেশের বিভিন্ন স্থানে অন্তত ৫২টি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় রক্তাক্ত হয়েছেন অন্তত ৩ শতাধিক নেতাকর্মী। এছাড়া নির্বাচনি আচরণবিধি মানার প্রবণতাও কম দেখা যাচ্ছে প্রার্থীদের মধ্যে। ইতোমধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারা দেশে অন্তত ৪৫ জন প্রার্থী ও সমর্থককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।