আজ সকালে ঢাকা টাঙ্গাইল ভায়া যমুনা সেতু মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি রড বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকাটোলা গ্রামে। উপজেলা নিবার্হী অফিসার আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন।