Primeedition
মোঃ আঃ রশিদ গাজী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ৯:৪৫ সকাল
অনলাইন সংস্করণ |93 ভিউ

নোয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগরে লবণসহিষ্ণু গাছের চারা বিতরন

নোয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগরে লবণসহিষ্ণু গাছের চারা বিতরন
নোয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগরে লবণসহিষ্ণু গাছের চারা বিতরন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। উপকূলীয় অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে গ্রীন ক্লাইমেট ফাউন্ডেশনের অর্থায়নে, পিকেএসএফ-এর কারিগরি সহায়তায় এবং নোয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) কর্তৃক বাস্তবায়িত আরএইচএল প্রজেক্টের আওতায় বুধবার ২৪ জুন  সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ৪৫০টি পরিবারের মাঝে ৩ হাজার ৬০০ লবণাক্ততা-সহিষ্ণু গাছের চারা বিতরণ করা হয়েছে।


এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্বন শোষণ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিতরণকৃত ফলজ ও বনজ গাছ ভবিষ্যতে উপকারভোগী পরিবারগুলোর পুষ্টি চাহিদা পূরণ ও আয় বৃদ্ধিতে সহায়ক হবে।


চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিএফ-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) আলমগীর কবির এবং আরএইচএল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ মাসুদুল হক।


এ সময় প্রধান অতিথি উপকারভোগীদের উদ্দেশ্যে বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে সবুজায়ন সম্প্রসারণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি টেকসই ও সহনশীল উপকূল গড়ে তোলা সম্ভব।

প্রতিবেদকের তথ্য

মোঃ আঃ রশিদ গাজী

স্টাফ রিপোর্টার (শ্যামনগর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20