Primeedition
এডিশন ডেস্ক
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ৮:০৫ রাত
অনলাইন সংস্করণ |77 ভিউ

মাধবদী পৌরসভার ৩ সরকারি যান গ্যারেজে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হিসেবে গরমিল

মাধবদী পৌরসভার ৩ সরকারি যান গ্যারেজে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হিসেবে গরমিল

 
নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে অবস্থিত চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মটর ওয়ার্কস গ্যারেজে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে মাধবদী পৌরসভার দুটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার উদ্ধার করেছে জেলা প্রশাসন,নরসিংদী । 

দীর্ঘদিন ধরে সরকারি এসব যানবাহন গ্যারেজে পড়ে থাকলেও পৌর কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গ্যারেজ মালিক।
আজরশুক্রবার (১০ জুলাই) নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া-এর নির্দেশক্রমে এবং নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উদ্ধার হওয়া দুটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডারে কোনো নিবন্ধন (নাম্বার) প্লেট পাওয়া যায়নি। তবে মাধবদী পৌরসভার কর্মচারী বজলু, হাসান, কামাল, আল-আমিন ও শহীদ যানবাহনগুলোকে পৌরসভার সম্পত্তি হিসেবে শনাক্ত করেন। গ্যারেজ মালিকও এগুলো মাধবদী পৌরসভার যানবাহন বলে নিশ্চিত করেন।

জিজ্ঞাসাবাদে গ্যারেজ মালিক তাজুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্টের অনেক আগে মাধবদী পৌরসভার চারটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার মেরামতের জন্য তাঁর গ্যারেজে আনা হয়েছিল। এর মধ্যে দুটি ড্রাম ট্রাক মেরামত শেষে ৫ আগস্ট ২০২৪-এর আগেই তৎকালীন পৌর মেয়রের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অবশিষ্ট দুটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার দীর্ঘদিন ধরে গ্যারেজেই সংরক্ষিত ছিল।

তিনি আরও স্বীকার করেন, ৫ আগস্ট ২০২৪-এর পর এসব সরকারি যানবাহনের বিষয়ে তিনি পৌর কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি, যা তাঁর অনভিপ্রেত ত্রুটি ছিল।

অভিযানের সময় গ্যারেজে যানবাহন প্রবেশ ও বের হওয়ার কোনো এন্ট্রি-এক্সিট রেজিস্টার পাওয়া যায়নি, যা তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

জেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত সরকারি যানবাহনগুলো মাধবদী পৌরসভায় হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে ঘটনাটির সার্বিক বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া চৌধুরী এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট অভিযানে জেলা পুলিশ নরসিংদী সার্বিক সহযোগিতা করেন।
গৌরব সাহা
গৌরব সাহা
নরসিংদী জেলা প্রতিনিধি

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20