Primeedition
মেহেদী হাসান রেজা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৫:১৪ বিকাল
অনলাইন সংস্করণ |190 ভিউ

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৫ জনে দাঁড়িয়েছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ইরান ১০০ ঘন্টার বেশি সময় ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে আছে ও একই সময়ে ১০ হাজার ৭২১ জনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের এই বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৫ জনে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ এ তথ্য দিয়েছে বলে মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

সংস্থাটির দাবি গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। যা ১৬তম দিনে গড়িয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ইরানি রিয়ালের রেকর্ড দরপতনের পর গত ২৮ জানুয়ারি তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথমে এ আন্দোলন শুরু করেন। যা অল্প কয়েকদিনের মধ্যে সহিংস আন্দোলনে রূপ নেয়।

শেষ শাহ শাসকের ছেলে ও নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির কথায় গত বৃহস্পতিবার দেশটির হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। শুক্রবারও রাজপথের দখল নেন বিক্ষোভকারীরা।

ওই দুইদিন বিক্ষোভকারীদের লক্ষ্য করে সবচেয়ে বেশি গুলি ছোড়ে নিরাপত্তাবাহিনী। এতে শত শত মানুষ আহত ও নিহত হন।

এছাড়া নিরাপত্তাবাহিনীর শতাধিক সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছে সরকারি সূত্র। তবে বিক্ষোভকারীদের হতাহতের ব্যাপারে কিছু জানায়নি তারা।

ইরান অভিযোগ করেছে শান্তিপূর্ণ বিক্ষোভে উস্কানি দিয়েছে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এতে করে বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। ইরানের কর্মকর্তারা বলেছেন, ‘সশস্ত্র দাঙ্গাবাজরা’ বিভিন্ন সরকারি অবকাঠামোতে হামলা চালিয়েছে।

বিক্ষোভ ছড়িয়ে পড়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছিলেন যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয় তাহলে তারা সামরিকভাবে হস্তক্ষেপ করবেন।

এরমধ্যে সর্বশেষ রোববার তিনি হুমকি দেন। ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপের ব্যাপারে ভাবছেন তারা। তবে কোথায় কীভাবে তারা হস্তক্ষেপ করবেন সেটি স্পষ্ট করেননি তিনি।
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান রেজা

স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20