Primeedition
এডিশন ডেস্ক
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ৫:৪৩ সকাল
অনলাইন সংস্করণ |255 ভিউ

জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের শ্যালকের জানাজা অনুষ্ঠিত

ইনানী সাকিবের জানাজায় ইমামতি করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
ইনানী সাকিবের জানাজায় ইমামতি করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
এডিশন ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক আমীর আতাউর রহমান এর কনিষ্ঠ পুত্র  এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডঃ শফিকুল ইসলাম মাসুদের শ্যালক ইনান মুস্তাহিদ সাকিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ৫ নভেম্বর সন্ধ্যা ৭ঃ১৫ মিনিটে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

৫ নভেম্বর রাত ৯.০০টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা নামাযে ইমামতি করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এসময় পরিবারের সদস্যদের পাশাপাশি জামায়াত ও শিবিরের কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ইনান মুস্তাহিদ সাকিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।
ইনান মুস্তাহিদ সাকিব এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার (০৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক 
শোকবাণীতে তিনি বলেন, ইনান মুস্তাহিদ সাকিব এর ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদের ছবরে জামিল দান করুন।

👤
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20