এডিশন ডেস্কঃ আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেয়র পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট জোহরান মামদানি। আগামী বছরের ১ জানুয়ারি মেয়র হিসেবে শপথ নেবেন তিনি। তার এই বিজয় দেশটির ইহুদি ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ফাটল সৃষ্টি করেছে। অর্থাৎ, গতানুগতির ইহুদি ডেমোক্র্যাট ভোটার আর তরুণ প্রগতিশীল ভোটারদের মধ্যে গভীর বিভাজন তৈরি করবে, যা ইসরাইলের বাইরে বিশ্বের বৃহত্তম ইহুদি অধ্যুষিত শহরটিতে রাজনীতিতে নতুন রূপ দিতে পারে।
৩৪ বছর বয়সি মামদানি নিউ ইয়র্কের সাবেক ডেমোক্র্যাটিক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সহজেই পরাজিত করেছেন, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের কারণে মামদানির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের মনোভাবের অভিযোগকে দৃঢ়ভাবে মোকাবিলা করেছেন।