Primeedition
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা করা হচ্ছে আজ (সোমবার, ১৭ নভেম্বর)। এর প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার এলাকায় অবস্থান নিয়ে তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় মহাসড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে। বিশ মিনিট পর পুলিশ এসে সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য করুন