ফেস দ্যি পিপলস এর কর্ণধার জনপ্রিয় সাংবাদিক সাইফুর রহমান সাগরকে নববর্ষের প্রকাশনা উপহার দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে ফেস দ্যি পিপলস এর অফিসে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় শেষে সাংবাদিক সাইফুর রহমান সাগরকে নববর্ষের প্রকাশনা ( ক্যালেন্ডার,ডায়েরী, নোটবুক) উপহার দেন শিবির সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুর সাগর নিজেই। তিনি তার ভেরিফাইড পেইজ এ একটি ছবি পোস্ট করেন।