Primeedition
মেহেদী হাসান আনাস
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ৩:৪৭ দুপুর
অনলাইন সংস্করণ |188 ভিউ

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১১ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১১ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ভারতের মদদপুষ্ট ১১ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা সবাই ফিতনা আল-খারিজের সদস্য। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানায়। খবর জিও নিউজের।

আইএসপিআর জানায়, গত বৃহস্পতিবার উত্তর ওয়াজিরিস্তান ও কুর্রাম জেলায় এই অভিযান পরিচালিত হয়। বিবৃতিতে বলা হয়, খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি পৃথক সংঘর্ষে ভারতের প্রক্সি ফিতনা আল-খারিজের ১১ সদস্য নিহত হয়।

এতে আরে বলা হয়, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে, উত্তর ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র গুলি বিনিময়ে ছয় সন্ত্রাসী নিহত হয়।

আরেকটি অভিযান চালনো হয় কুর্রাম জেলায়। সেখানে নিহত হয় পাঁচ সন্ত্রাসী।

আইএসপিআর জানায়, নিহত ভারতীয় মদদপুষ্ট খারিজদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এরা নিরাপত্তা বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল।
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান আনাস

সিনিয়র স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20