Primeedition
গৌরব সাহা
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২:৩৬ দুপুর
অনলাইন সংস্করণ |204 ভিউ

শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নরসিংদীর শিবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের অংশগ্রহণে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন। তিনি বলেন, “স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: কবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমা যাদব। এছাড়া বক্তব্য দেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় আগত প্রধান শিক্ষকরা নির্বাচনকালীন দায়িত্ব পালন, ভোটার সচেতনতা এবং শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20