Primeedition
গৌরব সাহা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:১০ দুপুর
অনলাইন সংস্করণ |192 ভিউ

নরসিংদীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ১৫ জন আটক

নরসিংদীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ১৫ জন আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড
নরসিংদীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ১৫ জন আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড
নরসিংদীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ১৫ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ এফএম নাইম হাসান শুভ, জনাব মেহেদী হাসান পাটওয়ারী ও মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় নরসিংদীর একটি দল নরসিংদী মডেল থানাধীন আরশিনগর ও পুরাতন লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা সেবন এবং সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে ১৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—১) মোঃ জুম্মন মিয়া (১৮), ২) মোঃ ইব্রাহীম, ৩) মোঃ রমজান, ৪) মোঃ সোহেল মিয়া (৩০), ৫) মেহেদী হাসান (২৬), ৬) আবেদ আলী (৩৫), ৭) আজিজুল ইসলাম, ৮) মোঃ খলিল, ৯) কাশেম (৫৫), ১০) খায়রুল মিয়া (১৮), ১১) প্রান্ত (১৮), ১২) লাবিব (১৯), ১৩) মনির হোসেন (৩০), ১৪) সাগর (৩০) এবং ১৫) সিয়াম (২৩)।

মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তদের দোষ প্রমাণিত হওয়ায় ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদী ‘ক’ সার্কেলের উপপরিদর্শক জনাব মোঃ ছানাউল্লাহ মিয়া।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20