Primeedition
এডিশন ডেস্ক
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৫:১৪ সকাল
অনলাইন সংস্করণ |195 ভিউ

গরীব ও মেহনতী মানুষের জীবন মান উন্নয়ন করতে ইসলামি সরকার গঠন করতে হবে-শেখ আঃ ওয়াদুদ

গরীব ও মেহনতী মানুষের জীবন মান উন্নয়ন করতে ইসলামি সরকার গঠন করতে হবে-শেখ আঃ ওয়াদুদ
 বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ বলেছেন, গরীব ও মেহনতী মানুষের জীবন মান উন্নয়ন করতে হলে ইসলামি সরকার ব্যবস্থা গঠন করতে হবে।

একমাত্র ইসলাম ও আল্লাহ প্রদত্ত বিধানই দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের দিক নির্দেশনা রয়েছে। পুজিবাদী বিশ্ব ব্যবস্থায় ধনীরা শুধু সম্পদের পাহাড় গড়ে তুলছে আর গরীব শুধু নিঃস্ব হয়ে যাচ্ছে। এটা মহান আল্লাহর বিধান নয়।

আল্লাহর বিধান হলো সম্পদ যেন গুটি কয়েক লোকের মধ্যে সীমাবদ্ধ হয়ে না পড়ে। ইসলামি সরকার কায়েম হলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে দারিদ্র বিমোচনের পদক্ষেপ গৃহীত হবে। এতে দারিদ্র থাকবে না। স্বাধীনতার পর অদ্যবধি মুখরোচক বয়ান ছাড়লেও গরীবের ভাগ্য উন্নয়নে কোন কাজ করেনি বরং নিজেদের আখের গছাতেই ব্যস্ত ছিল। গরীব ও মেহনতী মানুষের কল্যাণে ইসলামি সরকার কায়েমের জন্য তিনি সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে কাজ করার আহবান জানান ।

মঙ্গলবার রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে সকালে কাপাসডাঙ্গা, বিকাল তিনটায় ছায়রাবাদে, আসরবাদ ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের সাথে মতবিনিময় সভা গৌরম্ভা বাজার,বাদ মাগরিব গৌরম্ভা ব্রিজের কাছে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মোঃ আঃ রাজ্জাক, ইজিবাইক শ্রমিক, ভ্যান শ্রমিক সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান ও মুছা আকুঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক পৃথক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, মাস্টার 
আলমগীর হোসেন, হেমায়েতুল ইসলাম, মাস্টার মিজানুর রহমান, জিয়াউর রহমান, হাফেজ ইউসুফ, আবু মুসা, আব্দুল হালিম, মুরসালিন প্রমুখ। বিভিন্ন শ্রেণি পেশার সদস্যসহ সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

👤
মো: মাসুম বিল্লাহ
রামপাল উপজেলা প্রতিনিধি

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20