Primeedition
মেহেদী হাসান রেজা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ৪:২১ দুপুর
অনলাইন সংস্করণ |161 ভিউ

জোটের জরুরি বৈঠক, যে কারণে নেই ইসলামী আন্দোলন

রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করছেন সমঝোতাপ্রত্যাশী দলগুলোর নেতারা | ছবি : সংগৃহীত
রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করছেন সমঝোতাপ্রত্যাশী দলগুলোর নেতারা | ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন ১১ দলীয় আসন সমঝোতাপ্রত্যাশী জোটের নেতারা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শুরু হওয়া এ বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে দলগুলোর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে, বৈঠকটিতে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ।

কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন জোটের অন্যতম শরিকদল খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক আবদুল হাফিজ খসরু। তিনি বলেন, সমঝোতাপ্রত্যাশী দলগুলোর বৈঠক চলছে। আমাদের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বৈঠকে উপস্থিত রয়েছেন।

ইসলামী আন্দোলনের বিষয়ে খসরু বলেন, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা উপস্থিত নেই।

বৈঠকে উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন কালবেলাকে বলেন, বৈঠকের বিষয়ে আমাদের যে সময়টাতে দাওয়াত দেওয়া হয়েছে, সেই সময়ে প্রস্তুতি নেওয়া সম্ভব ছিল না। তার দাবি, আজ বেলা ১১টায় তাদের দাওয়াত করা হয়। এই সময়টাতে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে দেখা গেছে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ শীর্ষ নেতারা বৈঠকে অংশ নিয়েছেন।

প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান রেজা

স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

1

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

2

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

3

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

4

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

5

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

6

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

7

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

8

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

9

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

10

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

11

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

12

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

13

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

14

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

15

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

16

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

17

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

18

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

19

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

20