Primeedition
এডিশন ডেস্ক
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬, ৭:৩৭ বিকাল
অনলাইন সংস্করণ |252 ভিউ

ইউরোপীয় ইউনিয়নের অগ্রগামী দলের সাথে কেএমপি কমিশনারের মতবিনিময়

ইউরোপীয় ইউনিয়নের অগ্রগামী দলের সাথে কেএমপি কমিশনারের মতবিনিময়


খুলনা মেট্রোপলিটন সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অগ্রগামী দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) বিকালে মতবিনিময়কালে কেএমপি কমিশনার  মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দকে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। 

তিনি বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত পরিকল্পনা এবং মাঠপর্যায়ের প্রস্তুতির বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। একইসাথে দেশি ও বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও কেএমপির দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

কেএমপি কমিশনার আরও জানান, ইতোমধ্যেই নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। এসব প্রস্তুতি নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ কেএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
👤
নাইম ইসলাম
খুলনা থেকে

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20