Primeedition
এডিশন ডেস্ক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪:২৭ সকাল
অনলাইন সংস্করণ |191 ভিউ

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে জবাই করে হত্যা করলো বিএনপি

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে জবাই করে হত্যা করলো বিএনপি
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪০) নামের একজনকে হত্যা করা হয়েছে।

 তিনি ময়মনসিংহ-১ হালুয়াঘাট ধোবাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানা গেছে। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর এরশাদ বাজারে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ধোবাউড়ার রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে। 

ধোবাউড়া থানা পুলিশ, স্থানীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধোবাউড়া এরশাদ বাজার এলাকায় আজ বিকেলে নির্বাচনী প্রচার-প্রচারণা কার্যালয় উদ্বোধন করেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল সমর্থক নেতাকর্মীরা। অফিস উদ্বোধন শেষে নেতাকর্মীরা চলে গেলে সন্ধ্যায় বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকরা নজরুল ইসলামসহ কয়েকজনকে নির্বাচনী অফিস বন্ধ করতে চাপ দেয়। এ সময় নজরুল ইসলাম অফিস বন্ধ করতে না চাইলে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে নজরুলকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে ধোবাউড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিকে রাতে জড়িতদের বিচার দাবিতে নিহত নজরুলের লাশ নিয়ে বাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করতে থাকেন রুবেল সমর্থিত নেতাকর্মীরা। 

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং কর্মকর্তা মো. উজ্জল হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে। এ সময় তারা সকলকে শান্ত থাকার আহ্বান জানান।
👤
মো: সারোয়ার হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20