যশোরের বেনাপোল কাগজপুকুর বাজারে জনসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান।
সোমবার সকালে বেনাপোল কাগজপুকুর বাজার এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী জনসংযোগে উপস্থিত ছিলেন।
জনসংযোগকালে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং এলাকার সমস্যা–সম্ভাবনা নিয়েও কথা বলেন।
নাইম ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টার