Primeedition
মোঃ মাসুদুর রহমান
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৪ সকাল
অনলাইন সংস্করণ |184 ভিউ

বাঘারপাড়ায় বিশ্ব স্কাউট আন্দোলনের প্রবর্তক Robert Baden-Powell–এর জন্মদিন উদযাপন

বাঘারপাড়ায় বিশ্ব স্কাউট আন্দোলনের প্রবর্তক Robert Baden-Powell–এর জন্মদিন উদযাপন
যশোরের বাঘারপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উদযাপন করা হয়েছে। 

রবিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে বাঘারপাড়া উপজেলা স্কাউট শাখার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্কাউট আন্দোলন কেবল একটি সংগঠন নয়—এটি একটি মানবিক ও নৈতিক শিক্ষা আন্দোলন। লর্ড ব্যাডেন পাওয়েলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্ম শৃঙ্খলা, নেতৃত্বগুণ, আত্মনির্ভরশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মুশফিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান, প্রধান শিক্ষক ইকরামুল কবির, উপজেলা স্কাউট কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব, স্কাউট ও রোভার সদস্যরা।
সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের মাধ্যমে দিনটি স্কাউট সদস্যদের মাঝে নতুন প্রেরণা ও উদ্দীপনা সঞ্চার করে।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20