Primeedition
শামছুর রহমান
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ৩:৫১ দুপুর
অনলাইন সংস্করণ |120 ভিউ

চেক জালিয়াতি মামলা , প্রধান শিক্ষককে জেল জরিমানা।

ফাইল ফটো
ফাইল ফটো
 চেক জা*লিয়া*তি মামলায় মনিরামপুরের চাঁদপুর-মাঝিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন মুন্নার ১ বছরের কা*রা*দন্ড ও ১২ লাখ টাকা জ*রি*মানা করেছে আদালত। গত ৪ মে যশোর আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ শান্তনু কুমার মন্ডল এ রায় প্রদান করেন। দন্ড*প্রাপ্ত জামাল উদ্দিন মুন্না উপজেলার মাঝিয়ালি গ্রামের সুজা উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন স্থানীয় চাঁদপুর-মাঝিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে মাম*লার আর্জি ও রায়ের বিবরণী সূত্রে জানাগেছে। বিভিন্ন ছল*চাতুরী করে মনিরামপুর পৌর এলাকার হাকোবা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী নাজমা বেগমের নিকট থেকে জামাল উদ্দীন মুন্না কয়েক দফায় ১২ লাখ ধার নেন। টাকা পরিশোধের নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত হবার পরও সে টাকা দিতে ব্যর্থ হয়। পরে তিনি বাদী নাজমা বেগমকে পূবালী ব্যাংক লিমিটেড, মনিরামপুর শাখার নিজ সঞ্চয়ী হিসাব নং-৪৯২৪৯০১০০৫১৮৫ এর অনুকুলে ১২ লাখ টাকার একটি চেক প্রদান করেন। যার চেক নং-এএসএসও-এ-
৪৯৪৬৪৭৬-(অবঝন্ত-অ-৪৯৪৬৪৭৬), কিন্তু এ হিসাব নম্বরে টাকা না থাকায় ২০২৩ সালের ৫ মে চেকটি ডিজঅনার হয়। পরবর্তীতে ১৪ এপ্রিল টাকা পরিশোধের জন্য নাজমা বেগম আইনজীবীর মাধ্যমে জামাল উদ্দীন মুন্নাকে উকিল নোটিশ পাঠান। কিন্তু জামাল উদ্দীন টাকা পরিশোধ না করায় ২০২৩ সালের ২২ জুন জামাল উদ্দীন মুন্নার বিরুদ্ধে ভুক্তভোগী নাজমা বেগম বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আমলী মনিরামপুর, যশোর আদালতে মামলা করেন। যার মামলা নং-সেসন ৮২৭/২৪। । মামলায় আ*সামি জামাল উদ্দীন মুন্না হাজির না হওয়ায় আদালত তাঁর অনুপস্থিতিতে অভিযোগ গঠন করেন। এরপর চলতি বছরের ৪ মে যশোর আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজের তৃতীয় আদলতের বিচারক শান্তনু কুমার মন্ডল আসামী জামাল উদ্দীন মুন্নাকে ১ বছরের কারাদন্ড ও ১২ লাখ টাকা জরিমান করে রায় প্রদান করেন। এ বিষয়ে জামাল উদ্দীন ব্যবহারিত মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ওই দিনই (রায়ের দিন) নাজমার সাথে সব কিছু মিটিয়ে নিয়েছি। কোন সমস্যা নেই। উল্লেখ্য ২০২২ সালেও একটি চেক জা*লি*য়াতি মামলায় তার ১ বছরের সাজাসহ ৮ লাখ করে জরিমান করে রায় দিয়েছিল আদালত।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জামায়াত সদস্যকে বহিষ্কার

1

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে নিজ দলের কর্মীদের হাতে চোখ হা

2

মিতুকে এক থাপ্পর যথেষ্ট নয়

3

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের হাতে খুন হয়েছ

4

গোপালগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৮ নেতাকর্

5

দেশের শীর্ষ আলেমদের তালিকায় ৩ আলেমের নাম

6

বিএনপি বলতে পারবে না তারা মুক্তিযুদ্ধ করেছে

7

ফেসবুকে শেহরিন আমিন নোমানী ম্যাম

8

সাদিক কাইয়ুম বর্তমান বাংলাদেশে অন পিচ। যার বিকল্প নেই

9

জামায়াত এনসিপি জোট শুরু করেছে পাওয়ার পলিটিক্সে।

10

এক চড়েই সিঁড়িতে পড়ে গেল জুলাই নিয়ে বাজে মন্তব্যকারী।

11

প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলেন নাছির উদ্দিন উদ্দিন পাটোয়া

12

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

13

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

14

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

15

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

16

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

17

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

18

আসলাম এখন বিএনপি এমপির পিএস

19

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

20