যশোরের মনিরামপুরে চুরি করার সময় জনতার হাতে আটক হয়েছে চোর, উদ্ধার হয়েছে চুরি হওয়া মালামাল।
জানাগেছে একদল চোর ৩১ মার্চ কোমলপুর গ্রামের জেলে পাড়ায় চুরি করে। এলাকাবাসী বুঝতে পেরে চোরদেরকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে পালানোর সময় উপজেলার ঝাঁপা গ্রামের এক চোর জনতার হাতে আটক হয়। তার কাছ থেকে উদ্ধার হয় চুরিকৃত বাইসাইকেল, পিতলের কলস, সহ বিভিন্ন মালামাল। উদ্ধার হওয়া মালামাল উক্ত গ্রামের সোনাতনের।