Primeedition
এডিশন ডেস্ক
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২:০৭ দুপুর
অনলাইন সংস্করণ |312 ভিউ

ডিইউজের দি বার্ষিক নির্বাচনে শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনঃর্নির্বাচিত

ছবি: সভাপতি শহীদুল ইসলাম(বামে), সাধারণ সম্পাদক খুরশিদ আলম (ডানে)
ছবি: সভাপতি শহীদুল ইসলাম(বামে), সাধারণ সম্পাদক খুরশিদ আলম (ডানে)

ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) সভাপতি পদে মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে খুরশীদ আলম পরবর্তী পূর্ণ মেয়াদের জন্য পুনঃর্নির্বাচিত হয়েছেন। এই সময়ে তাদের নেতৃত্বে বর্তমান পূর্ণাঙ্গ কমিটি দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটির অন্যান্য পদে আছেন, সহ-সভাপতি রফিক মুহাম্মদ, খন্দকার হাসনাত করিম ও রাশেদুল হক , যুগ্ম সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ এবং নির্বাহী সদস্য পদে আমীর হামযা চৌধুরী, মোঃ নিজাম উদ্দিন (দরবেশ নিজাম), রাজু আহমেদ, এম. মোশাররফ হোসাইন, তালুকদার এএইচএম নুরুল মোমেন (তালুকদার রুমী), মুহাম্মদ আনোয়ারুল হক (গাযী আনোয়ার), মোঃ আবদুল্লাহ মজুমদার এবং ফখরুল ইসলাম।

সভার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি মোঃ শহিদুল ইসলাম এবং কর্ম অধিবেশনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএফইউজে মহাসচিব কদের গণি চৌধুরী, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, ডিইউজের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই সিকদার, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক কালের কন্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন ও জাহাঙ্গীর আলম প্রধান এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন।
👤
নাইম ইসলাম

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20