Primeedition
মেহেদী হাসান আনাস
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ দুপুর
অনলাইন সংস্করণ |157 ভিউ

ভারতীয় প্রক্সি বাহিনী’র সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত ৩

ভারতীয় প্রক্সি বাহিনী’র সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত ৩
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পাংজুর জেলায় পরিচালিত গোয়েন্দা-ভিত্তিক অভিযানে (আইবিও) এ ঘটনা ঘটে।

আইএসপিআরের দাবি, নিহতরা ‘ভারতীয় প্রক্সি সংগঠন ফিতনা আল হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ছিল। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে কার্যকর অভিযান চালায় এবং তীব্র গোলাগুলির পর স্থানীয় কমান্ডার ফারুক ওরফে সোরোসহ আদিল ও ওয়াসিম নিহত হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এলাকায় অন্য সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে স্যানিটাইজেশন অভিযান অব্যাহত রয়েছে। ‘আজমে ইস্তেহকাম’ কৌশলের আওতায় বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অভিযান চলবে বলেও প্রতিশ্রুতি দেয় আইএসপিআর।
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান আনাস

সিনিয়র স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20