Primeedition
মেহেদী হাসান রেজা
সোমবার, ৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ দুপুর
অনলাইন সংস্করণ |209 ভিউ

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০

টিআরটি ওয়ার্ল্ড
টিআরটি ওয়ার্ল্ড

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে নিহত বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, এ সংখ্যা আরো বাড়তে পারে। এর আগে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অভিযানের সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নিরাপত্তা ইউনিটের অনেকেই নিহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা জানিয়েছেন তিনি।

মাদুরো ও তার স্ত্রী নিউইয়র্কের একটি কারাগারে বন্দি রয়েছেন। সোমবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক পাচার এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত দলগুলোর সঙ্গে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

মাদুরো অভিযোগ অস্বীকার করেছেন। সেই সঙ্গে তাকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলার বর্তমান সরকার।

এদিকে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ভেনেজুয়েলার জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। সামাজিক মাধ্যমে শেয়ার করা অডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার সাবেক ক্যারিশম্যাটিক নেতা হুগো শ্যাভেজের প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদবিরোধী সমাজতান্ত্রিক আন্দোলন টিকে থাকবে।

আরএ/এসআই


প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান রেজা

স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20