নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে রদবদলের অংশ হিসেবে গত এক সপ্তাহে জেলা প্রশাসক পর্যায়ে বেশ কিছু পদায়ন ও বদল হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ দুটি পৃথক আদেশের মাধ্যমে ঢাকাসহ ২৩টি জেলার জেলা প্রশাসক (ডিসি) পর্যায়ে নিয়োগ ও বদলের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে দুই দফায় ২৯ জেলায় ডিসি পদে বদলের ঘোষণা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ পৃথক দুই প্রজ্ঞাপনের মধ্যে প্রথমটিতে চট্টগ্রামসহ ৯টি জেলা ও দ্বিতীয়টিতে ঢাকাসহ ১৪ জেলায় ডিসি পদে বদলের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ প্রথম প্রজ্ঞাপনে যে ৯ জেলায় ডিসি পদে বদলের কথা বলা হয়েছে সেগুলো হলো – চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ, নেত্রকোণা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ।
পরের প্রজ্ঞাপনে ডিসি পদে বদল দেখা ১৪ জেলা হলো – পাবনা, ঢাকা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা ও রাঙ্গামাটি।
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার