Primeedition
নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের আটিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক।
মনিরুল হক জানান, মামুনুর রশীদের সাবেক এক স্ত্রীর পক্ষে তার মামি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। এ মামলার পর আটিবাজার এলাকায় অভিযান চালিয়ে মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে।
তার ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা।
মন্তব্য করুন