Primeedition
গৌরব সাহা
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৩ বিকাল
অনলাইন সংস্করণ |146 ভিউ

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
নরসিংদীতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস্, নরসিংদীর মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ শাহীন আকন্দ।

কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের উদ্দেশ্যে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি, নির্বাচন সংক্রান্ত আইন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভোটগ্রহণ চলাকালীন করণীয় ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটগ্রহণকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে নিজ দলের কর্মীদের হাতে চোখ হা

1

মিতুকে এক থাপ্পর যথেষ্ট নয়

2

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের হাতে খুন হয়েছ

3

গোপালগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৮ নেতাকর্

4

দেশের শীর্ষ আলেমদের তালিকায় ৩ আলেমের নাম

5

বিএনপি বলতে পারবে না তারা মুক্তিযুদ্ধ করেছে

6

ফেসবুকে শেহরিন আমিন নোমানী ম্যাম

7

সাদিক কাইয়ুম বর্তমান বাংলাদেশে অন পিচ। যার বিকল্প নেই

8

জামায়াত এনসিপি জোট শুরু করেছে পাওয়ার পলিটিক্সে।

9

এক চড়েই সিঁড়িতে পড়ে গেল জুলাই নিয়ে বাজে মন্তব্যকারী।

10

প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলেন নাছির উদ্দিন উদ্দিন পাটোয়া

11

৬ মাসে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৮ নেতাকর্মী নিহত

12

জামায়াতের বিক্ষোভ সমাবেশে উপস্থিতি প্রমাণ করে জনগণ গণভোটের

13

জামায়াতকে ৪ বার নিষিদ্ধ করেছে ৩ স্বৈরাচার । ৩ জনের পতন নিশ্

14

হাসিনাকে নিয়ে ভারত খেলছে

15

মনিরামপুর থানা পুলিশ মহাসিন হত্যা মামলার সন্দেহভাজন মুল আসাম

16

বিএনপির এমপি মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস

17

আসলাম এখন বিএনপি এমপির পিএস

18

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

19

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

20