বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এর শাশুড়ি এবং কেন্দ্রীয় মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্যা অধ্যাপিকা ডা. হাবিবা আক্তার চৌধুরী এর মমতাময়ী মা, মনোয়ারা বেগম (বয়স ৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি......রাজেউন।
আজ শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, রাত ৮টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরহুমা মনোয়ারা বেগমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, আপনজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেন,মহান আল্লাহ যেন সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।
মেহেদী হাসান আনাস
বার্তা সম্পাদক