এস আই রিজাউল করিম যশোরের মনিরামপুর থানার নেহালপুর পুলিশ ফাঁড়িতে যোগদানের সাথে সাথে ফাঁড়ির আওতাধীন এলাকায় মাদকের ছড়াছড়ি চলছে।
রিজাউল করিম মাসিক চুক্তির বিনিময়ে অত্র এলাকায় মাদক ব্যবসায়ীদের ইজারা দেওয়ায় মাদকসেবীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হাত বাড়ালেই মিলছে গাঁজা ও ইয়াবা।
নেহালপুর ফাঁড়ির আওতাধীন অঞ্চল মাদক মুক্ত করতে বর্তমান সংসদের অত্র আসনের মাননীয় সদস্য ও পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সুশীল সমাজ।