Primeedition
শামছুর রহমান
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ৩:২৬ দুপুর
অনলাইন সংস্করণ |122 ভিউ

ছিঁড়ে ফেলা হয়েছে প্রধানমন্ত্রীর আগমনের পোষ্টার

ফাইল ফটো
ফাইল ফটো
আগামী ২৭শে এপ্রিল বিএনপির চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরকে কেন্দ্র করে মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নে লাগানো হয় পোষ্টার, রাতের আঁধারে যা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার চালকিডাঙ্গা বাজারে গত রাতে কে বা কারা এসব পোস্টার ছিঁড়ে ফেলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে ভোজগাতী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে চালকিডাঙ্গা বাজারের বিভিন্ন দেয়ালে ও বৈদ্যুতিক খুঁটিতে কয়েকদিন ধরে ব্যাপক পোস্টারিং করা হয়। তবে আজ সকালে স্থানীয়রা দেখতে পান যে, বাজারের অধিকাংশ পোস্টার ছিঁড়ে মাটিতে ফেলে রাখা হয়েছে। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এই কাজ করেছে বলে দলীয় নেতাকর্মীদের দাবি। 
পোস্টার ছিঁড়ে ফেলার খবর জানাজানি হলে সকাল থেকেই বাজারের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভোজগাতী ইউনিয়ন বিএনপির এক নেতা বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয়েছে, তা নস্যাৎ করার জন্যই এই হীন কাজ করা হয়েছে। পোষ্টার ছিঁড়ে নেতাকর্মীদের মনোবল ভাঙা যাবে না।"
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং অবিলম্বে দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পর্যায়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

1

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

2

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

3

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

4

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

5

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

6

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

7

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

8

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

9

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

10

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

11

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

12

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

13

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

14

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

15

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

16

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

17

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

18

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

19

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

20