Primeedition
এইচ. এম. হাবিবুল্লাহ্
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১১:০১ রাত
অনলাইন সংস্করণ |202 ভিউ

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান: ছাত্রলীগ নেতা সালমান গোলদার আটক

উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আটক
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আটক
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযান: ছাত্রলীগ নেতা সালমান গোলদার আটক


ভোলার সদর উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) বিকেলে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা ও পুলিশ সদর থানাধীন কালীবাড়ি রোড সংলগ্ন এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত এলাকা থেকে মোঃ সালমান গোলদারকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

আটককৃত মোঃ সালমান গোলদার (৩০) ভোলার কালীবাড়ি রোড (৩ নং ওয়ার্ড) এলাকার মোঃ সিরাজ গোলদারের ছেলে। তিনি ভোলা সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কোস্ট গার্ড জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতাকর্মী।

আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধ দমনে কোস্ট গার্ডের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদকের তথ্য

এইচ. এম. হাবিবুল্লাহ্

স্টাফ রিপোর্টার (ভোলা) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20