Primeedition
মোঃ মিহাদুল ইসলাম
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩২ রাত
অনলাইন সংস্করণ |110 ভিউ

এমপির উপস্থিতিতেই সাংস্কৃতিক অনুষ্ঠানে মারামারি, আহত ১: পুলিশ কর্তৃক উদ্ধার।

এমপির উপস্থিতিতেই সাংস্কৃতিক অনুষ্ঠানে মারামারি, আহত ১: পুলিশ কর্তৃক উদ্ধার।
নওগাঁর মান্দা উপজেলার কসব উচ্চ বিদ্যালয়ে ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্য, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীন এক অনাকাঙ্ক্ষিত মারামারি ও হামলার ঘটনা ঘটেছে। অনুষ্ঠানমঞ্চে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য (নওগাঁ-৪) ডা. ইকরামূল বারী টিপুর উপস্থিতিতেই মাঠের ভেতর এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হামলায় ইফতেখার ইফতি (২০) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। পরে এমপির তাৎক্ষণিক তৎপরতায় পুলিশ তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রবিবার (২৪ মে, ২০২৬) সন্ধ্যা থেকে কসব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠান চলাকালীন রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ করেই মাঠের এক পাশে কিছু যুবকের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সহিংস মারামারিতে রূপ নেয়। প্রতিপক্ষের হামলায় কসব ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের কবির সরদারের ছেলে ও স্থানীয় শিক্ষার্থী ইফতেখার ইফতি (২০) গুরুতর আহত হন।
এমপি ও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে
ঘটনাটি ঘটার সাথে সাথেই মঞ্চে উপস্থিত প্রধান অতিথি সংসদ সদস্য ডা. ইকরামূল বারী টিপু বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেন। তার নির্দেশে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত মান্দা থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে রক্তাক্ত ও আহত ছাত্রকে মাঠ থেকে উদ্ধার করে এবং দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে। এমপি ও পুলিশের এমন ঝটিকা ও মানবিক পদক্ষেপে মাঠের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান:
"সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে হঠাৎ করেই কিছু যুবক অনাকাঙ্ক্ষিতভাবে একজনের উপর হামলা চালায়। মাঠের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ামাত্রই সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা অত্যন্ত তৎপরতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আক্রান্ত যুবককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদকের তথ্য

মোঃ মিহাদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (বদলগাছি) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20