Primeedition
মেহেদী হাসান রেজা
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬:২৬ বিকাল
অনলাইন সংস্করণ |200 ভিউ

নির্বাচন কমিশন ঘেরাও ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন: সাদিক কায়েম

ফাইল ছবি
ফাইল ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ‘নির্বাচন কমিশন ঘেরাও, আদালতে দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তার করে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন।’

সোমবার দুপুরে ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

সাদিক কায়েম আরও উল্লেখ করেন, ‘ক্যাম্পাসে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করে একটি রাজনৈতিক দল নিজেদের ভবিষ্যৎ ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সব রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত আদালত এবং গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে শাকসু নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হতে হবে। এর ব্যত্যয় হলে তা ছাত্রসমাজ কোনোভাবে মেনে নেবে না।’

এদিকে এর আগে ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খান এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘দায়িত্ব নিয়ে বলছি, এখনো পর্যন্ত জুলাই চেতনাকে বিক্রি করে এ রাষ্ট্রে এক পয়সারও অনধিকার চর্চা করিনি। বিশ্বাস রাখুন, ভবিষ্যতেও করবো না। দুঃখজনক হলেও তিক্ত সত্য যে, জুলাই ফ্রন্টলাইনার মেক্সিমাম তরুণ সহযোদ্ধাসহ তাদের লোকজনেরা অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের সকল স্তরে সব ধরনের দখলদারিত্ব চালিয়েছেন। ফলশ্রুতিতে তাদের নৈতিকতার যে অনিবার্য পরাজয় সেটা ঘটে গেছে।’

তিনি আরও লেখেন, ‘যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের সময় এসেছে, এখন নির্বাচনে নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় জনতার মুখোমুখি না হয়ে কেউ কেউ আবার নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনতার আকাঙ্খাকে উপেক্ষা করে ক্ষমতার লোভ হাসিনাকে কোথায় নামিয়েছে, নিশ্চয়ই ভুলে যাননি। শুধু এতটুকুই মনে রাখবেন, এক বিন্দুও ফায়দা এবার লুটতে পারবেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের স্বচ্ছতা ও নৈতিকতাকে প্রশ্ন করুন। নিজেকেই নিজের কাছে কেমন অনুভব হয় একটু দেখুন! জুলাইয়ের হাজারো ছাত্রজনতার পবিত্র শহীদি রক্তের বিপরীতে যে স্বার্থের লড়াইয়ে নেমেছেন সেটা রক্তস্নাত বাংলাদেশের স্বার্থ নয়।’

আবিদুল ইসলাম উল্লেখ করেন ‘সুতরাং বাস্তবতাকে মেনে নিয়ে সময় নিন, ভুলগুলো শুধরে তওবা পড়ে নিজেদের পুনরায় তৈরি করার চেষ্টা করুন। তরুণদের প্রতি জাতির সহমর্মিতা ও স্নেহকে বিরক্তিকর করে তুলবেন না, প্লিজ।’
প্রতিবেদকের তথ্য

মেহেদী হাসান রেজা

স্টাফ রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20