Primeedition
এডিশন ডেস্ক
শনিবার, ১ নভেম্বর ২০২৫, ৩:০১ রাত
অনলাইন সংস্করণ |170 ভিউ

নভেম্বরে গণভোট, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে: মোবারক হোসাইন

নভেম্বরে গণভোট, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে: মোবারক হোসাইন

এডিশন ডেস্কঃ 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত,  ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা মোঃ মোবারক হোসাইন বলেছেন, জনগণের রক্ত-ঘামে অর্জিত স্বাধীন দেশে জনগণের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নই পারে জাতিকে সংকটমুক্ত করতে। আমরা চাই নভেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হোক।

আজ (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়। আগারগাঁও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চত্বর থেকে শুরু হয়ে শ্যামলী, রিং রোড, ঢাকা উদ্যান বেড়িবাঁধ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ধানমন্ডি ২৭ ও আসাদগেট প্রদক্ষিণ করে টাউনহলে এসে শোভাযাত্রাটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান অংশ নেয়। রাস্তার মোড়ে মোড়ে উৎসুক জনতা ভিড় করেন এবং তারা হাত নেড়ে ও স্লোগান দিয়ে শোভাযাত্রাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
ঢাকা-১৩ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের কর্মী সমর্থক ও তরুণদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

জনাব মোবারক হোসাইন আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই নভেম্বরে গণভোট দিতে হবে এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। জুলাইকে বাদ দিয়ে এই দেশে কোনো রাজনীতি চলবে না।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, চব্বিশ সালের আন্দোলনে দেড় হাজার শহীদ ও ৪০ হাজার আহতের রক্তে নতুন পরিবর্তনের সূচনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিবর্তনের বার্তা দিয়েছে; আগামীতেও সেই বার্তা জনগণ দেবে। তিনি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতের প্রার্থীদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আব্দুল আওয়াল আজম। এছাড়া উপস্থিত ছিলেন— জোন টিম সদস্য আজহার মুন্সি, আদাবর থানা আমীর আল আমীন সবুজ, মোহাম্মদপুর উত্তর থানা আমীর এস. এম. আব্দুল হান্নান, পূর্ব থানা আমীর মশিউর রহমান, পশ্চিম থানা আমীর মাসুদুজ্জামান, দক্ষিণ থানা আমীর শাখাওয়াত হোসেন, মধ্য থানা আমীর মশিউর রহমান, এবং বিভিন্ন থানা সেক্রেটারি ও কাউন্সিলর প্রার্থীবৃন্দ।

প্রতিবেদকের তথ্য

এডিশন ডেস্ক

রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

1

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

2

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

3

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

4

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

5

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

6

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

7

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

8

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

9

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

10

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

11

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

12

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

13

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

15

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

16

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

17

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

18

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

19

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

20